আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

ফের ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়াল সৌদি

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, ভ্রমণ নিষেধাজ্ঞার সময় বাড়িয়েছে সৌদি আরব। আকাশ, স্থল ও সমুদ্রপথের মাধ্যমে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা ১৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে এই নিষেধাজ্ঞা ৩১ মার্চ পর্যন্ত ঘোষণা করা হয়েছিল। করোনা নিয়ন্ত্রণে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিরা।

বিশ্বজুড়ে করোনা টিকা সরবরাহে সম্প্রতি যে বিলম্ব দেখা দিয়েছে, সে কারণে এবং মহামারির দ্বিতীয় ঢেউ বিবেচনা করে, ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ানো হয়।

নতুন ঘোষণায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, ৩১ মার্চের পরিবর্তে আগামী ১৭ মে, দেশটির স্থল, জল ও আকাশসীমা পুরোপুরি খুলে দেয়া হবে। সীমিত পরিসরে বিমান চলাচল করলেও, আগামী ৩১ মার্চ আন্তর্জাতিক যোগাযোগের জন্য, সীমান্ত পুরোপুরি খুলে দেয়ার কথা জানিয়েছিল সৌদি আরব।

কিন্তু করোনার ভয়াবহতা না কমার কারণে, সেই সীমা ১৭ মে পর্যন্ত বাড়িয়েছে রিয়াদ। শুক্রবার সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়,করোনার ভ্যাকসিন পেতে দেরি হওয়ায়, এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

করোনার প্রকোপ বাড়ার মধ্যে, নাগরিকদের ভ্রমণ-সংক্রান্ত এ নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়েছে বলে মনে করছেন, সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button