দেশবাংলা
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

দেশজুড়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় উত্তর ও দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলে বিভ্ন্নি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ। আজ (সোমবার) দিনের সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয়েছে শ্রীমঙ্গলে ৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।
এদিকে, কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। আকাশে কুয়াশায় সুর্য ঢেকে থাকছে সাথে হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে ঠান্ডার মাত্রা। এতে করে ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবন যাত্রা।
খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষজন। ঠান্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নদীর তীরবর্তী এলাকার হতদরিদ্ররা। কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবি মানুষ।



