দেশবাংলা
আখাউড়ায় ৪ ভারতীয় নাগরিক আটক

||সাইফুল ইসলাম, আখাউড়া||
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃতদের মধ্যে একজন শিশু রয়েছে।
গতকাল বৃহস্প্রতিবার আখাউড়া কর্ণেলবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।পরে রাতে তাদেরকে আখাউড়া থানায় সোপর্দ করে বিজিবি সদস্যরা ।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, ভারতের ত্রিপুরার রাজ্যের আমতলীর বন্দনা দাস (৪০), মহামায়া দাস (৫৫), নীলা দাস (২৫) ও জয় দাস (৬)। এ বিষয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে যার মামলা নং ১৯(১১)১৮/ ২০(১১)১৮ইং। এদের মধ্যে আটককৃত একজন মহিলা বাংলাদেশী বলেও স্থানীয়রা জানিয়েছেন।
বাংলাটিভি/এবি



