দেশবাংলা

চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণের বার আটক

চুয়াডাঙ্গায় ৬ বিজিবির বিশেষ অভিযানে কোটি টাকা মূল্যের ১১টি স্বর্ণের বার আটক করতে সক্ষম হয় বিজিবির একটি চৌকস দল।

জানা গেছে ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দর্শনা থানার অন্তর্গত বুচিতলা গ্রামের ফুলবাড়ী পাকা রাস্তার দিয়ে চোরাকারবারিরা স্বর্নের একটি বড় চালান পাচার করতে যাচ্ছে।

এসময় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসি এর নেতৃত্বে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনস্থ ফুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ১১ টি স্বর্নের বার ২ কেজি ৪১৬ গ্রাম স্বর্ণ আটক করতে সক্ষষ হয়। যার আনুমানিক মূল্য এক কোটি তেপ্পান্ন লক্ষ আঠাশ হাজার সাতশত বিরানব্বই টাকা।

এ বিষয়ে চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেঃ কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি জানান, আটককৃত স্বর্ণ দর্শনা থানায় জমা করে একটি চোরাচালান বিরোধী মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button