বাংলাদেশপ্রধানমন্ত্রী
করোনা মোকাবেলায় বিশ্বে অনুপ্রেরণা শেখ হাসিনা

করোনাভাইরাস মহামারী সাফল্যের সঙ্গে মোকাবেলার স্বীকৃতি হিসেবে, বিশ্বের শীর্ষ অনুপ্রেরণাদায়ী তিন রাষ্ট্রনায়কের তালিকায় স্থান পেয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমনওয়েলথের এই স্বীকৃতির তালিকা ঘোষণা করেছে। যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের এক বিবৃতিতে, কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসিকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়েছে।
এই তালিকায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অডুর্ন এবং বারবাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলির পাশে রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। নিজ নিজ দেশে কোভিড-১৯ মহামারীর সময় তাদের সফল নেতৃত্বের প্রশংসা করেছে কমনওয়েলথ।



