দেশবাংলা
দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এসময় আহত হয় আরও ১৩ জন। কক্সবাজারের কলাতলীতে একটি সিমেন্ট বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে, ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয় আরও ১২ জন।
এদিকে, বগুড়ার শেরপুরে দুই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন ট্রাকচালক নিহত হন। এতে আহত হয় আরও ২ জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সাভারে সড়ক দুর্ঘটনায় শিল্প পুলিশের এক উপ পরিদর্শক মারা গেছেন।
অন্যদিকে, কিশোরগঞ্জের জেলখানা মোড় এলাকায় দুটি মালবাহী ট্রাক,পিকআপ ও অটো রিকশার সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপের এক হেলপার।



