দেশবাংলা

বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস

সন্ধ্যার পর ঢাকার আকাশের মেঘ কেটে গেলেও বিকেলের পর দেশের কয়েকটি স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (৮ মার্চ) দুপুরে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস। এ আবহাওয়াবিদ জানান, সিলেটসহ আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে অধিদফতর জানিয়েছে, কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমক অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল বদলগাছীতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার পরিস্থিতিতে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button