দেশবাংলা
বসুরহাটে ১৪৪ ধারা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের পর বসুরহাটে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর এ সংক্রান্ত আদেশ জারি করেন।
এতে বলা হয় বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। মঙ্গলবার সন্ধ্যায় বসুরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়। ১৫ জন গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ৪০ জন। এর মধ্যে ৪জন পুলিশ সদস্য রয়েছে।
পুলিশ জানায়, বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বেশ কয়েক জনকে আটক করা হয়েছে।



