Uncategorizedদুর্ঘটনাবাংলাদেশ

রাজধানীজুড়ে বাড়ছে নিম্নমানের হেলেমেটের ব্যবহার

রাজধানীজুড়ে মানহীন হেলমেটে চলছে মোটর সাইকেল আরোহীদের সুরক্ষা।  ফলে দুর্ঘটনায় কাজে আসছে না এসব হেলমেট। ট্রাফিক পুলিশের নজরদারি থেকে বাঁচতে নিয়ম রক্ষার হেলমেট ব্যবহার করছেন বলে জানান চালক ও আরোহীরা। নিম্নমানের হেলমেট ব্যবহারের প্রবণতা দূর করতে ব্যক্তি সচেতনতা বাড়ানোর উপর ট্রাফিক পুলিশ জোর দিলেও বিশেষজ্ঞরা বলছেন আইন করে বন্ধ করতে হবে এর ব্যবহার।

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিস চালুর পর থেকে রাজধানীসহ সারা  দেশে  বাড়ছে মোটর সাইকেলের ব্যবহার। অধিকাংশ মোটরসাইকেল আরোহীরাই ব্যবহার করছেন প্লাস্টিকের হেলমেট। এতে করে নিরাপত্তা ঝুঁকিতে মোটর সাইকেল চালক ও যাত্রীরা।

ব্যাক্তি পর্যায় কিংবা রাইড শেয়ারিং সকল  ক্ষেত্রেই রয়েছে মানহীন হেলমেট ব্যবহারের প্রবণতা।  জীবনের নিরাপত্তার চেয়ে আইন মানাই যেন  গুরুত্বপুর্ন তাদের কাছে।

এদিকে, বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট –এআরআই এর তথ্য মতে, চার রকম হেলমেটের মধ্যে  ফুলফেস ক্লোজ হেলমেট ব্যবহারের পরামর্শ দেয়া হলেও বেশির ভাগ মানুষ ব্যবহার করছেন সাধারণ হেলমেট যা যাত্রীদের সুরক্ষা দিতে সম্পুর্ন ব্যর্থ।

মান সম্মত হেলমেট ব্যবহারে সরকারকেই  গুরুত্বপুর্ন দায়িত্ব পালন করতে হবে  বলে মনে করে বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট।

তবে, নিজেদের নিরাপত্তার স্বার্থেই হেলমেট ব্যবহারে ব্যক্তি সচেতনতা বাড়ানোর উপর জোর দিলেন ট্রাফিকের এ উধ্বর্তন কর্মকর্তা।

দূর্ঘটনার ঝুঁকি এড়াতে মোটরসাইকেল ব্যবহারকারীদের মানসম্মত হেলমেট ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button