আন্তর্জাতিকএশিয়া
মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত আরো ৭

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরো অন্তত সাতজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে বিক্ষোভকারীদের ওপর সহিংসতার নিন্দা জানিয়ে মিয়ানমারের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সংযম অবলম্বন করার আহ্বান জানায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সে আহ্বান উপেক্ষা করে বিক্ষোভকারীদের ওপর ফের গুলি চালায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী।
বার্তা সংস্থা রয়টার্স জানান, মিয়াং শহরে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এদিকে, স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ইয়াঙ্গুনের নর্থ দাগন জেলায় গুলিতে আরো একজন নিহত হয়েছেন।



