ঝালকাঠিতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ব্যতিক্রমী মেলা

||নজরুল ইসলাম||
সমাজে পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক মিলনমেলা।
শনিবার সকাল ১১ টায় স্থানীয় ঝালকাঠি শিশুপার্কে এ মেলা বসে। মেলায় আলোচনাসভা ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এছাড়া ঝালকাঠি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে হুইল চেয়ার, স্ট্যান্ডিং ফ্রেম, হিয়ারিং এইড, কর্নার চেয়ারসহ ১৪১ টি উপকরণ বিতরণ করা হয়।
ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এবং বিভিন্ন বেসরকারি সংস্থা ব্যতিক্রমী এ মেলায় সহযোগিতা করে।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে ঝালকাঠি জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জোবায়েদুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জি।
অনুষ্ঠানে জেলার ৭টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ ৫শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/এসএম/এবি



