১০ মে’র মধ্যেই আসছে চীনের ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

চীন ৫ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দেবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এটা আনার ব্যবস্থা করছে।চীনের উপহার হিসেবে দেওয়া ৫ লাখ ডোজ টিকা আগামী ১০ মে’র মধ্যে বাংলাদেশে আসতে পারে।
সোমবার (৩ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৮০ থেকে ৯০ শতাংশ সংক্রমণ এবং মৃত্যুই হচ্ছে বিভিন্ন সিটি করপোরেশন এলাকায়। কাজেই এই অঞ্চলগুলো কঠোর নজরদারির আওতায় রাখা হবে।
চীন থেকে টিকা কেনার জন্য আমাদের তরফ থেকে প্রস্তাবনা পাঠানো হয়েছে। চীনের পক্ষ থেকে সম্মতি পাওয়া গেলে টিকা কেনার বিষয়ে আলোচনা শুরু হবে। আমাদের অনেক টিকা লাগবে। আমরা চীনের টিকা ৪ থেকে ৫ কোটি ডোজ নেবো। রাশিয়ার সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে। তারা টিকা দিতে চায়, উৎপাদনও করতে চাচ্ছে। আমরা দুটি দেশের সঙ্গেই কথা বলে রাখছি।
বাংলাটিভি/শহীদ



