
দেশে গত একদিনে করোনায় আরও ৪৫ জনের মৃত্যু। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মারা গেলেন ১১ হাজার ৮৭৮ জন। ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৮৫ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে শনাক্ত হলেন ৭ লাখ ৭২ হাজার ১২৭ জন।
আজ শনিবার (৮ মে) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। নতুন ২ হাজার ৪৯২ জনসহ এ পর্যন্ত মোট সুস্থ হলেন ৭ লাখ ছয় হাজার ৮৩৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয় ১৪ হাজার ৩২৪টি। আর নমুনা পরীক্ষা হয় ১৪ হাজার ৭০৩টি। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার আট দশমিক ৭৪ শতাংশ। দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৪ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৫৪ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৫ জনের মধ্যে পুরুষ ২৬ জন, আর নারী ১৯ জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন আট হাজার ৬১৫ জন এবং নারী মারা গেছেন তিন হাজার ২৬৩ জন।
তাদের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ আছেন ২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন সাত জন, আর ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন দুই জন।
বাংলাটিভি/শহীদ



