
সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা নিয়ে পরিবেশবিদ ও নগরবিদসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবে সরকার। তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনে প্রকল্প এলাকার নকশা পরিবর্তন হতে পারে, বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানের গাছকাটার উপর ২০শে মে পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে চলমান ‘স্বাধীনতা স্তম্ভ নির্মাণ’ শীর্ষক প্রকল্প বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি জানান ইতিহাস ঐতিহ্য রক্ষায় এ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এজন্য উদ্যানের আরও গাছ কাটা হবে, বলে জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। তবে এ বিষয়ে পরিবেশ ও নগর সংশ্লিষ্টদের মতামত নিয়ে প্রয়োজনে নকশায় সংশোধনের কথাও জানান তিনি।
এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গাছকাটা উপরে ২০মে পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। এ ব্যাপারে পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলকে মৌখিক নির্দেশও দেয়া হয়েছে।
বাংলাটিভি/রাজ



