


বুধবার রাতে সোসিয়েদাদের বিপক্ষে প্রথমার্ধে আতলেতিকোর অবস্থাও ছিল একই। ইয়ানিক কারাসকো ও আনহেল কোরেয়ার গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল মাদ্রিদের ক্লাবটি। ২ গোলের লিড তারা ধরে রাখতে পেরেছিল ৮৩ মিনিট পর্যন্ত। ইগোর জুবেলদিয়ার লক্ষ্যভেদে খেলায় ফেরার ইঙ্গিত দিয়ে মাদ্রিদের ক্লাবটিকে চাপে রেখেছিল সোসিয়েদাদ। চরম উৎকণ্ঠায় কাটা শেষে কয়েক মিনিট ১ গোলের ব্যবধান ধরে রেখে মহামূল্যবান ৩ পয়েন্ট পেয়েছে আতলেতিকো।