করোনার সংক্রমণ ঝুঁকি বিবেচনায় ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন

পরিস্থিতি বুঝে সীমান্তবর্তী ৭ জেলায় লকডাউন দিতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। বৈঠকে বিরোধীদলীয় নেতা এবং উপনেতা পারিতোষিক ও বিশেষাধিকার আইন ২০২১ এবং ফাইন্যান্স কোম্পানি আইন-২০২১ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
পরে সচিবালয়ে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম।
এসময় তিনি জানান, করোনার সংক্রমণ বিবেচনায় স্থানীয় প্রশাসনকে লকডাউন দেয়ার নির্দেশনার পাশাপাশি সীমান্তবর্তী হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব সচিব আরও জানান, কোভিড সংক্রমণ ঠেকাতে সবাইকে মাস্ক পড়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর আবারও গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।
বাংলাটিভি/ এস



