বাংলাদেশঅন্যান্য

পাঁচ ট্রেন বাতিল, খুলনার ট্রেন চলবে যশোর পর্যন্ত

ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বিভিন্ন রুটে চলাচলকারী পাঁচটি ট্রেন আপাতত বাতিল করেছে রেলপথ মন্ত্রণালয়। এছাড়া খুলনাগামী সব যাত্রীবাহী ট্রেন যশোর পর্যন্ত চলাচল করবে।

রেলপথ মন্ত্রণালয় মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানায়।

গোপালগঞ্জ-রাজশাহীর মধ্যে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, খুলনা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী নকশীকাঁথা এক্সপ্রেস ও রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী রাজবাড়ী এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

অন্যদিকে, আজ  মধ্যরাত থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে গাজীপুর জেলার মধ্যে চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার ট্রেনও।

এছাড়া লকডাউন চলা পর্যন্ত গাজীপুরের জয়দেবপুর জংশন স্টেশনে থামবে না, বিভিন্ন রটের আন্তঃনগর ট্রেনগুলো।

বাংলাটিভি/এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button