
টঙ্গীতে লকডাউনের মধ্যে কারখানা চালু রাখায় এ ওয়ান পলিমার লিমিটেডকে ৭০ হাজার টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি এ অভিযান পরিচালনা করেন। এসময় কারখানা কর্তৃপক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
করোনা সংক্রমণ ঠেকাতে সারাদেশে কঠোর লকডাউন চলছে তখন সরকারি নির্দেশনা অমান্য করে টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকায় আনোয়ার গ্রুপের এ ওয়ান পলিমার লিমিটেডের প্লাস্টিক পণ্য তৈরির কারখানা চালু রাখায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
পরে সাংবাদিকদের তামান্না রহমান জ্যোতি বলেন, সরকারী নির্দেশনা অমান্য করে কারখানাটি চালাচ্ছিলো। সংক্রমণরোধে কারখানার সকল শ্রমিকদের বের করে কারখানা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাটিভি/এস



