আবার বন্ধ হল ইভ্যালির অফিস

হাজার হাজার পাওনাদারের উৎকণ্ঠার মধ্যে আবারো ইভ্যালির অফিস বন্ধ করা হল। শনিবার ই-কমার্স প্রতিষ্ঠানটির ফেইসবুক পাতায় এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের কর্মীরা প্রতিষ্ঠানটির কর্মীরা বাসায় থেকে অফিসের কাজ করবেন বলেও ঘোষণায় জানানো হয়।
তবে গ্রাহকদের আশ্বস্ত করতে ইভ্যালি বলেছে, ‘হোম অফিস’র মধ্যেও তাদের সব কার্যক্রম ‘স্বাভাবিক’ সময়ের মতো চলবে।
এর আগে লোক ঠকানোর বহু অভিযোগে গ্রাহকের করা প্রতারণা মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে র্যাব।
তারপর থেকে ইভ্যালির হাজার হাজার গ্রাহক উৎকণ্ঠায় রয়েছেন তাদের পণ্য পাওয়া নিয়ে, যার জন্য মূল্য পরিশোধ তারা আগেই করেছেন।
ইভ্যালির ফেইসবুক পাতায় বলা হয়, ১৮ সেপ্টেম্বর ২০২১ রোজ শনিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইভ্যালি এমপ্লয়িগণ নিজ নিজ বাসা থেকে অফিস কার্যক্রম পরিচালনা করবেন।
বাংলাটিভি/ সাকিব



