বাংলাদেশ

দেশে করোনায় মৃত্যু-শনাক্ত আরও কমল

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন আরও ৩৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৮২ জনে।

এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৯০ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জনে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৯০ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরা জানানো হয় গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৮ হাজার ৬৫৪ জন। ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৬৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৬ দশমিক ০৫ শতাংশ।

এর আগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সারা দেশে মারা যান আরও ৩৮ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরও ১ হাজার ৯০৭ জনের দেহে।

এদিকে, বাংলাদেশ সময় শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে গতকালের তুলনায় করোনায় আক্রান্ত-মৃত্যু কমেছে। এ সময় মারা গেছেন আরও ৮ হাজার ৪৪৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৩ হাজার ৮৮৭ জন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button