
শুধু ঢাকা বিভাগেই সাড়ে তিন হাজার মাদক কারবারি রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দুইমাস আগে সংস্থাটির করা এক হালনাগাদ তালিকায় এ তথ্য উঠে এসেছে।
দুপুরে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রিস্টাল মেথ এবং ইয়াবা উদ্ধারের ঘটনা জানাতে আজ এ সংবাদ সম্মেলন করা হয়। অভিযানে গ্রেফতারকৃত পাঁচ ব্যক্তি হলেন জাকারিয়া আহমেদ, তারেক আহম্মেদ, সাদ্দাম হোসেন, শহিদুল ইসলাম খান ও জসিম উদ্দিন। তাদের কাছ থেকে প্রথমশ্রেনীর একটি ভয়ানক মাদক পাওয়া গেছে, যা মানব মস্তিস্কের নিউরনে ব্যাপক প্রভাব ফেলে।
বাংলাটিভি/শহীদ



