সবজিসহ নিত্যপণ্যের বাজার চড়া, কিছুটা কমেছে পেঁয়াজের দাম

সবজি-মাছ-মুরগিসহ বাজারের কোন নিত্যপন্যের দরেই এখনও স্বস্তির আভাস নেই। সবজির চড়া দামই রয়েছে, গেল সপ্তাহের চেয়ে আরো বেড়েছে প্রায় সবধনের মাছের দাম। এদিকে, চলতি মাসের শুরুতে বিপাকে ফেলা পেঁয়াজের দর কিছুটা কমে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০ থেকে ৬৫ টাকায়। এছাড়া চাল-ডাল-ভোজ্যতেল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই।
শীত আসতে এখন বেশ একটা বাকি না থাকলেও, রাজধানীর কাঁচাবাজারে আগাম আসতে শুরু করেছে বিভিন্ন শীতকালীন সবজি। ফুলকপি, বাঁধাকপি,মুলা,শিমসহ বেশকিছু শাক-সবজি। তবে দাম বেশ চড়াই।
বাজারের সবজির সরবরাহ ভালো থাকলেও, বৃষ্টির আর বন্যার অজুহাত দেখিয়ে দাম হাঁকা হচ্ছে বেশি দাম। বাজার করতে হিমসিম অবস্থা সাধারণ ক্রেতাদের।
আমদানীর প্রভাবে বাজারে পেঁয়াজের দাম কমেছে। কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়।
এদিকে, বৃষ্টি-বন্যার অজুহাতে বাজারের আরেক দফা বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম। গেল সপ্তাহের চেয়ে বাড়তি দরে বিক্রি হচ্ছে রুই-কাতলা-মৃগেলসহ বেশিরভাগ মিঠাপানির মাছ।
এছাড়া গেল সপ্তাহের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে সকল জাতের মুরগি। সেইসাথে হাঁস-মুরগীর ডিমের দামও চড়া।
এছাড়া নিত্যপন্য চাল-ডাল ও ভোজ্যতেল বিক্রি হচ্ছে গত সপ্তাহের দরেই।
বাংলাটিভি/ সাকিব



