বাংলাদেশ
করোনায় মৃত্যু ও শনাক্ত কমল

দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৮০৫ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া দেশে নতুন করে ২৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৫৬৪ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩০ হাজার ৬৪৭ জন করোনা থেকে সুস্থ হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৩২টি ল্যাবে ১৭ হাজার ১০০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৭ হাজার ১০৫টি। করোনা শনাক্তের হার এক দশমিক ৩৬ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ।
বাংলাটিভি/ সাকিব



