
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছায়েদ রিপনকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে রিপনের বাড়ির কাছেই বারইয়ারহাট নামক জায়গায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে তদন্ত করে হত্যাকারিদের বের করা হবে বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল ইসলাম রনি।
আবু ছায়েদ রিপন বেগমগঞ্জ চৌরাস্তায় ঢাকা-নোয়াখালী সড়কে চলাচলরত বাস লাল-সবুজ ও একুশে পরিবহণ পরিচালনা করে আসছিলেন।
স্থানীয়দের ধারণা, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে।



