বাংলাদেশ

বাংলাদেশকে ৩২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিলো পোল্যান্ড

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে ৩২ লাখ অ্যাস্ট্রেজেনেকার টিকা উপহার দিলো পোল্যান্ড। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে এই টিকা উপহার দেওয়া হয়।

এ সময় বাংলাদেশে নিযুক্ত পোলান্ডের অনাবাসী রাষ্ট্রদূত অ্যাডাম বুরাকস্কি এই টিকা হস্তান্তর করেন। পোলান্ডের পক্ষ থেকে উপহারের ৩২ লাখ ৭২ হাজার ৮৮০ ডোজ টিকা গ্রহণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খুরশেদ আলম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জেষ্ঠ্য সচিব লোকমান হোসেন মিয়া।

এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের আওতায় এই টিকা বাংলাদেশকে দিচ্ছে পোল্যান্ড। ঢাকায় পৌঁছে দেয়া পর্যন্ত পরিবহন খরচও দিচ্ছে দেশটি। টিকার পরিমাণ বেশি হওয়া মোট তিন চালানে ঢাকায় পৌঁছাবে এ ভ্যাকসিন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button