
নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত তিনজনের প্রাণ গেছে। বৃহস্পতিবার ভোটের সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দুর্গম চরে এ ঘটনা ঘটে। “সংঘর্ষে এ পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন বাঁশগাড়ি এলাকার দুলাল মিয়া (৪৫), সালাউদ্দিন (৪১) ও জাহাঙ্গীর মিয়া (২৬)। মারামারির সময় গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছে আশরাফুল হক সরকার। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া। আওয়ামীলীগ নেতা জাকির হোসেন নির্বাচন করছেন মোবাইল ফোন প্রতীক নিয়ে।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় স্বতন্ত্র প্রার্থী জাকিরের সমর্থক সালাউদ্দিন ও জাহাঙ্গীর গুলিতে নিহত হন। দুই পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন এ সময়।
মারামারির মধ্যে ওই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে, পরে প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় ভোটগ্রহণ শুরু হয় বলে সহকারী পুলিশ সুপার জানান।
একই উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি।
বাংলাটিভি/রাজ



