
বগুড়ায় সরকারি মেডিকেলে বকশিসের টাকা না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে দেয়ায় রোগিমৃত্যুর ঘটনায়, হাসপাতালের পলাতক স্বাস্থ্যকর্মী আসাদুল ইসলাম মীর ধলুকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
ভোরে ঢাকার আব্দুল্লাহপুর থেকে র্যাব-১২ একটি দল তাকে গ্রেফতার করে। সকালে কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। র্যাব জানায়, অভিযুক্ত আসামী ধলু দীর্ঘদিন যাবৎ বগুড়ায় সরকারি মেডিকেলে হাসপাতালে রোগীদের ট্রলিতে করে বিভিন্ন ওয়ার্ডে রোগী আনা নেয়ার মাধ্যমে দালালী করতো।
গত ৯ নভেম্বর রাতে, দাবিকৃত বকসিস না পেয়ে ধলু রোগির অক্সিজেনের মাস্ক খুলে নেয়ায় বিকাশ চন্দ্র কর্মকার নামের ১৫ বছর বয়সী কিশোরের মৃত্যু হয়, বলে অভিযোগ করে তার পরিবার।
বাংলাটিভি/ সাকিব



