বাংলাদেশ
করোনায় আরও ১ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৯০৭ জনে দাঁড়িয়েছে। আজ বৃহম্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া দেশে নতুন করে ২৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭১ হাজার ৯০৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৩১ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৫ হাজার ৮৯২ জন করোনা থেকে সুস্থ হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৩৪টি ল্যাবে ১৯ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৯ হাজার ৫৯৬টি। করোনা শনাক্তের হার এক দশমিক ২১ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ৯১ শতাংশ।
বাংলাটিভি/ সাকিব



