বাংলাদেশবিএনপিরাজনীতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও হাসপাতালে খালেদা জিয়া

কয়েকদিন আগেই চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফিরলেও চিকিৎসার জন্য আবারও হাসপাতালে নেয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

শনিবার (১৩ নভেম্বর) বিকেল পৌনে ৬টায় তিনি হাসপাতালে পৌঁছান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বাংলাটিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি আরো জানান মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে চিকিৎসা দেয়া হবে।

এর আগে গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২৫ অক্টোবর তার ছোট একটি অস্ত্রোপচার করা হয়। এরপর তার বায়োপসি পরীক্ষা করা হয়। এ বিষয়ে স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য তা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাঠানো হয়।

টানা প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৭ নভেম্বর বিকেলে হাসপাতাল ছাড়েন খালেদা জিয়া।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button