বাংলাদেশ

দেশের ৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আজ দেশের ছয় বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিসহ সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ ছাড়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং তা অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এ ছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে—দক্ষিণ আন্দামান সাগর এবং এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে মধ্য-আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button