বাংলাদেশ

রাবি ক্যাম্পাসে হাসান আজিজুল হকের মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা

উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মরদেহ শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার মরদেহ নেয়া হয় সেখানে। এর আগে মরদেহ নেওয়া হয় তাঁর প্রিয় দর্শন বিভাগে, যেখানে দীর্ঘদিন তিনি শিক্ষকতা করেছেন।

আজ বাদ জোহর কথাসাহিত্যিকের মরদেহ রাবির কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে সমাহিত করা হবে। এরই মধ্যে গ্রন্থাগার চত্বরে কবর খননের কাজ শুরু হয়েছে।

শহীদ মিনার প্রাঙ্গণে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হাসান আজিজুল হকের মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ তাঁর মরদেহে ফুলেল শ্রদ্ধা জানাতে শুরু করেন।

নাট্যজন অধ্যাপক মলয় ভৌমিক জানিয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে সমাহিত করা হবে জ্ঞানের বাতিঘর অধ্যাপক হাসান স্যারকে। আজ দুপুরে হাসান আজিজুল হকের মরদেহ শহীদ মিনারে নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁর দাফনকাজ সম্পন্ন করা হবে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button