
সোশ্যাল মিডিয়া ব্যবহারে সবাইকে আরো সচেতন থাকার পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ।
সকালে পুলিশ হেডকোয়ার্টারে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’এর ১ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় ইন্টারনেট ব্রাউজারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন পুলিশ সব সময় নাগরিকদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে কোন প্রকার অন্যায় অপরাধ সংঘটিত হলে পুলিশকে তথ্য দেয়ার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম সহ সংস্থাটির উর্ধতন কর্মকর্তারা।
বাংলাটিভি/শহীদ



