বাংলাদেশ

দ্বিতীয় দিনের মতো বস্তিতে চলছে করোনা টিকাদান কার্যক্রম

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে রাজধানীর বনানীর কড়াইল বস্তিবাসীকে ২য় দিনের মতো করোনার টিকা দেয়া হচ্ছে আজ। গণটিকার প্রথম দিন মঙ্গলবার বস্তির ২৫টি বুথে ১৫ হাজার টিকার ব্যবস্থা করা হয়। ৬ হাজারের বেশি মানুষকে টিকা দেয়া হয়।

কড়াইল বস্তিতে প্রায় তিন লাখ মানুষ বসবাস করেন। বস্তিতে বসবাসরত ১৮ বছরের উপরের সবাইকে টিকার আওতায় আনা পর্যন্ত চলবে এই গণটিকা কার্যক্রম। ধীরে ধীরে সব বস্তিবাসীকে টিকার আওতায় আনার পরিকল্পনার কথা আগেই জানিয়েছে সরকার। এদিকে, টিকা নিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন বস্তিবাসী।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button