বাংলাদেশসরকারস্বাস্থ্য

স্কুলে স্কুলে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশের স্কুলে-স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ঔষধ প্রশাসন অধিদফতর কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা এতোদিন চার-পাঁচটি স্কুলের শিক্ষার্থীদের একটি স্কুলের মাধ্যমে টিকা দিয়েছি। এক্ষেত্রে নিবন্ধনসহ নানা বিষয়ে জটিলতা তৈরি হচ্ছে। তাই আমরা প্রতিটি স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সাংবাদিকদের এক প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্কুলের স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টি বিশাল একটি চ্যালেঞ্জ। আমরা প্রস্তুতি নিচ্ছি, কিছুদিনের মধ্যেই শুরু করতে পারব। যে স্কুলগুলোতে ইতোমধ্যে টিকা দেওয়া হচ্ছে সেগুলোতেও এ টিকা কার্যক্রম নিয়মিতভাবেই চলবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button