বাংলাদেশঅপরাধআইন-বিচার

আলোচনার পরেও সীমান্তে হত্যাকান্ডের ঘটনা দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও ভারত উভয় দেশের সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনার পরেও সীমান্তে হত্যাকান্ডের ঘটনা দুঃখজনক বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

দুপুরে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সামাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে, সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কথা বললেও তারা কথা রাখেনি। এবার জাতিসংঘে সর্বসম্মত রেজ্যুলেশন গৃহীত হওয়ায়, রোহিঙ্গা প্রত্যাবাসনে তাদের উপর চাপ বাড়বে। সব দেশ একবাক্যে বলেছে যে, রোহিঙ্গা শরনার্থীরা যেন তাদের দেশে ফেরত যায়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button