বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

ইউপি নির্বাচনে আচরনবিধি মেনে চলতে প্রার্থীদের কঠোর হুঁশিয়ারি চিফ হুইপের

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী। এ সময় নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে কঠোর নির্দেশ দেন তিনি।

শনিবার(২০ নভেম্বর) দুপুরে শিবচর পৌরসভার অডিটোরিয়ামে উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এমন মন্তব্য করেন তিনি।

চিফ হুইপ বলেন, ‘ভোট ও ভাতের অধিকারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগ্রাম করেছেন। সেই অধিকার রক্ষায়  সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে পছন্দ করবে তাকেই ভোট দেবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের কোনো নেতারা কোনো প্রার্থীকে সমর্থন করতে পারবে না। আর যাঁরা প্রার্থী রয়েছেন তারাও কেউ এসব নেতাদের সমর্থন পাওয়ার চেষ্টা করবেন না।

আওয়ামী লীগ থেকে যেসব প্রার্থীদের সমর্থন দেওয়া হয়েছে পরবর্তীতে তারা যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন, পার্শ্ববর্তী এলাকার লোকজন এনে প্রভাবিত করার চেষ্টা করেন বা অন্য কোনো পথ বেছে নেন তাহলে আবারও সভা করে তাদের সমর্থন প্রত্যাহার করা হবে। আমরা দল থেকে সমর্থন দিতেও পারি আবার প্রত্যাহারও করতে পারি। যেসব নেতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা দলীয় পদ থেকে রিজাইন দিয়েছেন। সেই শূন্য পদে আজই নেতা নির্বাচন করা হবে। কেউ নির্বাচন আচরণবিধি ভঙ্গ করলে, কেউ গ্রেপ্তার হলে বা আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিলে আওয়ামী লীগ তার দায় নেবে না।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button