বাংলাদেশ
সঠিক পদক্ষেপে করোনা নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের সঠিক পদক্ষেপ এবং টিকাদান কার্যক্রম জোরদারের ফলে করোনায় মৃত্যুর সংখ্যা শুন্যের কোঠায় আনা গেছে- বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এসময় তিনি বলেন দেশে করোনা পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে বলেই স্কুল-কলেজ, কলকারখানা খুলে দেয়া সম্ভব হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেল স্বাস্থ্য সেবা বিষয়ক অবহিতকরণ কর্মশালায় একথা বলেন তিনি। করোনার প্রকোপ কমলেও, সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাটিভি/ সাকিব



