বাংলাদেশ

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ৮ দিনের কর্মসূচি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচির মধ্যে রয়েছে, আগামীকাল বৃহস্পতিবার  খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি, এছাড়া ২৬ নভেম্বর দোয়া মাহফিল, ২৮ নভেম্বর ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ, ৩০ নভেম্বর বিভাগীয় সমাবেশ, ১ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে সমাবেশ, ৩ ডিসেম্বর সারাদেশে মানববন্ধন এবং ৪ ডিসেম্বর  ঢাকাসহ সারাদেশে মৌন মিছিল করবে বিএনপি ও এর অঙ্গসংগঠন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button