বাংলাদেশের জলবায়ু প্রকল্পে এএসইএম অংশীদারদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

এশিয়া ও ইউরোপকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কার্যকরভাবে লড়াইয়ের জন্য অর্থ ও প্রযুক্তি প্রবাহকে সংহত করতে ঐক্যদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কম্বোডিয়ার নমপেনে দুই দিনব্যাপী ১৩তম এএসইএম শীর্ষ সম্মেলনে প্রচারিত এক ভিডিও বার্তায় এ আহবান জানান তিনি। শেখ হাসিনা বলেন, যৌথ ও টেকসই উন্নয়নের জন্য আমাদের এখন আগের চেয়ে আরো বেশি করে বহুপাক্ষিক সহযোগিতা প্রয়োজন। এসময় সকল আগ্রহী এএসইএম অংশীদারদের দীর্ঘমেয়াদী বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা এবং মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনার আওতায় প্রকল্পগুলোতে বিনিয়োগের জন্য আমন্ত্রণ আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, বাংলাদেশ তার প্রতিবেশিদের জন্য সম্ভাবনাময় সুবিধা সম্বলিত একটি আঞ্চলিক সংযোগ কেন্দ্র হতে চায়। ইইউ-এশিয়া সংযোগ কৌশলের অন্যতম সেতু হওয়ার প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ।
বাংলাটিভি/শহীদ



