দেশবাংলাঅপরাধআইন-বিচার

নীলফামারীতে জঙ্গি আস্তানায় বিস্ফোরকসহ ৫ জন গ্রেফতার

নীলফামারী সদরের জঙ্গি আস্তানা থেকে ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। ঘটনাস্থল থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

নীলফামারী সদর উপজেলার সোঁনারায় ইউনিয়নে পুটিহারি মাঝাপাড়ায় শরিফুল ইসলামের বাড়ীটি জঙ্গি আস্তানা সন্দেহে গতরাতে ঘিরে ফেলে র‌্যাব-১৩ সদস্যরা। পরে সকালে সেখানে অভিযান চালানো হয়।

পরে সেখানে বোমা সদৃশ বস্তু ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। এসময় পাঁচ জঙ্গিকে গ্রেফতারা করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো ওয়াহেদুল ইসলাম,ওয়াজেদ আলী,আবদুল্লাহ আল মামুন,জাহেদুল ও নুর আমীন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button