শিক্ষার্থীদের আন্দোলনে উস্কে দিচ্ছে একটি রাজনৈতিক দল : কাদের

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে একটি রাজনৈতিক মহল উস্কানি দিচ্ছে, বলে অভিযোগ করেছেন আওয়ামী সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে, রাজধানীতে বিআরটিএ’র উদ্যোগে সড়ক নিরাপত্তা ও গণ সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। এছাড়া, সড়ক দুর্ঘটনা রোধে শুধু চালক নয় সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।
সড়ক নিরাপত্তা ও গণ সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমের অংশ হিসেবে সকালে রাজধানীর মানিকমিয়া এভিনিউয়ে বিআরটি’এর মোবাইল কোর্ট পরিচালনা, রোড শো এবং স্টিকার-লিফলেট বিতরণ কার্যক্রমে যোগদেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় সড়কের শৃঙ্খলা নিশ্চিতে গাড়িচালক এবং বিআরটি কর্মকর্তাদের সাথে কথা তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। কাদের বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে উস্কে দিয়ে রাজনৈতিকভাবে ফায়দা লুটতে চাইছে একটি রাজনৈতিক দল।এসময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার যথেষ্ঠ আন্তরিক বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।
বাংলাটিভি/শহীদ



