দেশবাংলাঅপরাধআইন-বিচার

নরসিংদীতে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সমবায় সমিতিগুলো

নরসিংদীতে উচ্চাভিলাসী জীবনের স্বপ্ন দেখিয়ে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে এক এক করে উধাও হয়ে যাচ্ছে,ব্যাংঙের ছাতার মতো গড়ে উঠা মাল্টিপারপাস নামে সমবায় সমিতিগুলো।ফলে গ্রামের ভুক্তভোগী মানুষ সহায় সম্বল হারিয়ে নিঃশ্ব হয়ে পড়ছেন।কর্তৃপক্ষ বলছে,আইনী জটিলতায় পদক্ষেপ নেয়া যাচ্ছেনা।

নরসিংদীর প্রত্যন্ত গ্রামাঞ্চচলে পিছিয়ে পড়া জনগোষ্ঠির বসবাস।সেসব স্থানে প্রতারক চক্র গড়ে তোলেন,মাল্টিপারপাস নামে অর্থনৈতিক প্রতিষ্ঠান।যা সমবায় অধিদপ্তরের মাধ্যমে নিবন্ধন বাধ্যবাধকতা থাকলেও,অনেকে তা মানছেন না।ফলে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে,এসব প্রতিষ্ঠান।আর এসব সংস্থার মালিকদের নিয়োগ দেয়া মাঠকর্মীরা, গ্রামের সাধারণ মানুষকে টার্গেট কোরে,চারগুণ মুনাফা দেয়ার প্রলোভনে, তাদের কাছ থেকে আমানত হিসেবে সংগ্রহ করেন,লাখ লাখ টাকা।এছাড়া ঋণ দিয়ে নিজেদের ইচ্ছেমতো, কয়েকগুন সুদও আদায় করছেন।

ঋন পরিশোধে ব্যর্থ হলে দরিদ্র অসহায় মানুষের সহায় সম্বল কেড়ে নিচ্ছেন ক্ষমতার বলে।এভাবে কয়েক মাসে মোটা অংকের টাকা নিয়ে,একদিন অফিসে তালা ঝুলিয়ে উধাও হয়ে যাচ্ছে প্রতিষ্ঠানগুলো।ফলে, আমানত রাখা দরিদ্র মানুষগুলো সব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

তবে সমিতি কর্তৃপক্ষের দাবী,দায়িত্বশীলদের সততার অভাব ও প্রভাবশালীদের প্রভাবে, ঋণ আদায়ে ব্যর্থ হওয়ায়, সমিতিগুলো এক এক করে হারিয়ে যাচ্ছে।

যারা সমিতির বিধি-বিধান ও আইন মেনে কার্যক্রম পরিচালনা করে, সেসব সমিতিগুলো সফলতার দিকে এগিয়ে যায়।অন্যদিকে, যে সমিতিগুলো লোভ লালসার বশবর্তী হয়ে, হিসেব গোপন রেখে ব্যক্তিস্বার্থে পরিচালনা করে, সেসব সমিতি হারিয়ে যায়,বলে জানান সমবায় সংশ্লিষ্ট কর্মকর্তা।

সমবায় অধিদপ্তরের হিসেবে মতে,জেলায় ২ হাজার ৬৯১টি নিবন্ধিত সমিতি রয়েছে।যার অধিকাংশই খাতাকলমে,বাস্তবে নেই।সমিতিগুলোতে নিয়মিত নজরদারী বাড়িয়ে, প্রতারনার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করার দাবী, ভুক্তভোগীদের।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button