বঙ্গবন্ধুর বায়োপিক আগামী বছরের মার্চে মুক্তি পেতে পারে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বঙ্গবন্ধুর বায়োপিক এর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে, আগামী বছরের মার্চের মধ্যেই এটি মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে রাজধানীর চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় বঙ্গবন্ধু বায়োপিকের পরিচালক শ্যাম বেনেগাল, তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, বায়োপিকের ক্যাস্টিং ডিরেক্টর বাহাউদ্দিন খেলন, চিত্রনাট্যকার অতুল তেওয়ারি, অভিনেতা রিয়াজসহ সিনেমাটির অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, এই ছবি মুক্তি পেলে বঙ্গবন্ধুর দেশের জন্য ত্যাগ ও তার স্বপ্ন সম্পর্কে মানুষ জানতে পারবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর এই বায়োপিক ইতিহাসকে সমৃদ্ধ করার ক্ষেত্রে এবং নতুন প্রজন্মকে ইতিহাসের সঠিক তথ্য প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বাংলাটিভি/ সাকিব



