বাংলাদেশ
ডা. মুরাদ হাসানের পদত্যাগ

প্রধানমন্ত্রীর নির্দেশের পর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে তিনি পদত্যাগপত্র পাঠান।
এর আগেই মঙ্গলবার বেলা ১১টার দিকে পদত্যাগপত্রের খসড়া প্রস্তুত করে স্বাক্ষরের জন্য প্রতিমন্ত্রীর ইমেইলে পাঠানো হয়।
‘ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন’- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এনটিভি অনলাইনকে বলেছেন।
সূত্রটি আজ দুপুরে আরও জানায়, প্রতিমন্ত্রী বর্তমানে চট্টগ্রামে এক বন্ধুর বাসায় অবস্থান করছেন। সেখান থেকেই তিনি স্বাক্ষর করেছেন।
বাংলাটিভি/ সাকিব



