বাংলাদেশ

সৌদি থেকে ফিরলে নায়িকা মাহিকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে ফাঁস হওয়া ফোনকলের বিষয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার (উত্তর) হারুন অর রশিদ গণমাধ্যমকে জানান, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কার কী দোষ, সেটা যাচাই-বাছাই করছি।

কারণ, যে ফোনে মাহির সঙ্গে ডা. মুরাদ হাসানের কথা হয়েছিল, সেটি ইমনের ফোন ছিল। ইমনও আমাদের অনেক তথ্য জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজন হলে পুনরায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। মাহি সৌদি আরব থেকে ফিরলে তাঁর কাছেও জানতে চাওয়া হবে।’

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button