বাংলাদেশঅন্যান্যঅপরাধআইন-বিচার

নারী নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

নারী নির্যাতন বন্ধ করি’ কমলা রঙের বিশ্ব গড়ি’ এ স্লোগানে রাজধানীতে ‘নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১’ উপলক্ষে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফ্ল্যাট মালিক সমিতির সদস্য ও বসবাসরত অন্যান্য নারী-পুরুষ রয়েছেন। তারা সবাই গৃহকমী নিয়োগ দাতা তাদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে (৮ নভেম্বর) বিকেল -৪.০০টায় রাজধানীর সেগুন বাগিচা এলাকার প্রোপ্রার্টি প্যারাগন  ভবনের  হল রুমে এ সভার আয়োজন করা হয়। নারী মৈত্রীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত করা হয়।

বৈঠকে বক্তারা রাজধানীর শহর এলাকায়  বিভিন্ন বাসা বাড়িতে কাজ করছে  এমন  গৃহকর্মীদের  নিয়ে সুনীতি প্রকল্পরে মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে গৃহকমীদের জীবন যাত্রার মান উন্নয়ন,কাজের স্বীকৃতি  ও প্রাতিষ্ঠানিকীকরনের লক্ষ্যে কাজ করা হচ্ছে,তারই কিছু অভিজ্ঞতার কথা এবং নানা সমস্যা ও সমাধানের কথা তুলে ধরেন।

যেমন গৃহস্থালি কাজে ব্যবহৃত আধুনিক জিনিস পত্র যন্ত্রপাতির ব্যবহার, বাড়ির মালিকদের সাথে ভালো ব্যবহার, শিশুদের সাথে সদয় হওয়াসহ নানা কাজে গৃহকর্মীরা যাতে বাসা বাড়িতে ভালোভাবে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা করা হয়। এসব বিষয় নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান তারা।

বৈঠকে বক্তারা আরও বলেন,নারীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট এবং সামাজিক সচেতনতার পাশাপাশি প্রতিটি পরিবারকে এগিয়ে আসতে হবে তাদের মানসিকতার পরিবর্তন করা অবশ্যই প্রয়োজন। সকল নিয়োগ কর্তারা যদি গৃহকর্মীদের তাদের পরিবারের একজন সদস্য  হিসাবে মনে করেন। তাদের সাথে ভাল আচরন করেন এবং সেই সাথে লিখিত চুক্তিপত্র করে নেন তা হলে কিছুটা সমাধান হবে।

বক্তারা আরও বলেন, ইতিহাসের ধারা বিবরণে যুগযুগ ধরে নারীরা যে বৈষম্যের শিকার হয়েছেন তা বর্তমান অধুনিক সমাজেও তেমন পরিবর্তন হয়নি। বর্তমান সময়ে সুশিক্ষার অভাবে গৃহকর্মীরা অবহেলাসহ বিভিন্ন ধরনের নিপিরনের শিকার হচ্ছেন। এই বিষয়ে তুলে ধরা হয় আলোচনায়।

এসময় উপস্থিত ছিলেন, নারী মৈত্রীর সুনীতি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোসাম্মৎ লাকি আক্তার, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার নাহিদ সুলতানা, মনিটরিং এন্ড ডকুমেন্টেশনের কো-অর্ডিনেটর খালিদ বিন ইউনুস,  বাড্ডা হাবের প্রজেক্ট অফিসার হেলেন আক্তার এবং অতিথি হিসাবে নারীমৈত্রীর কার্যনিবাহী কমিটির সহ-সভাপতি মাসুমা আলমসহ উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button