বাংলাদেশ

কানাডার উদ্দেশে দেশ ছাড়লেন ডা. মুরাদ হাসান

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান কানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন। এমিরেটস এয়ারলাইনসের ইকে-৮৫৮৫ ফ্লাইটে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২১ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেন।

এর আগে গতকাল রাত ৯টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে পৌঁছান সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। তিনি বিমানবন্দরের রজনীগন্ধা লাউঞ্জে অপেক্ষা করেন। এরপর বোর্ডিং ও ইমিগ্রেশন শেষ করে ৭ নম্বর গেট দিয়ে তিনি উড়োজাহাজে ওঠেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাত ১১টা ২০ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে মুরাদ হাসানের যাওয়ার কথা থাকলেও ফ্লাইটটি ছেড়ে যায় দিবাগত রাত ১টা ২১ মিনিটে। যাত্রীদের চাপ থাকায় ফ্লাইটটি ঢাকা ছাড়তে দেরি হয়। মুরাদ হাসান দুবাই হয়ে কানাডার টরন্টোয় পৌঁছাবেন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button