বাংলাদেশ

বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

তথ্যপ্রযুক্তির উন্নয়নের মাধ্যমে সরকার নতুন প্রজন্মের মেধা বিকাশের লক্ষ্য পূরণ করে যাচ্ছে, বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদযাপন ও ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রদান অনুষ্ঠানে, যোগ দিয়ে একথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী আরও জানান ২০২৫ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ ও ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জনগণ এখন ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন- বিশ্ব এগিয়ে যাচ্ছে, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াছে; বাংলাদেশও তাই পিছিয়ে থাকতে পারে না।

সরকার প্রধান আরও জানান, ২০২৫ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে ৫০০ কোটি মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ।

এর আগে, তথ্য প্রযুক্তির বিভিন্নক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় ১২টি ক্যাটাগরিতে ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ পুরস্কার তুলেন দেন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button