বাংলাদেশ

ট্রায়াল রানে মেট্রোরেল ঘুরে গেলো আগারগাঁও পর্যন্ত; দ্রুত চলছে প্রকল্পের কাজ

রাজধানীতে স্বপ্নের মেটোরেল এবার পরীক্ষামূলকভাবে চললো উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। দিয়াবাড়ি ডিপো থেকে যাত্রা করে সকাল ১১টায় আগারগাঁও পৌঁছায় মেট্রোরেল। সেখানে ৪০ মিনিট অবস্থান করে ফিরে যায়। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, মেট্রোরেলে সার্বিক কাজ দ্রুতই এগিয়ে চলছে। ২০২২ সালের ১৬ই ডিসেম্বর থেকেই বাণিজ্যিকভাবে যাত্রীপরিবহন শুরু করা সম্ভব হবে।

মেট্রোরেল, একসময় স্বপ্নের মতো শোনালেও তা এখন বাস্তব। রাজধানীর বুক চিরে এঁকেবেঁকে মেট্রোরেল ছুটছে কোটি মানুষের স্বপ্ন নিয়ে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে দুর্বার গতিতে চলছে বিশাল কর্মযজ্ঞ। মেট্রোরেলে যাত্রীদের নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক চলাচলের জন্য নির্মাণ করা হচ্ছে সর্বাধুনিক ব্যবস্থা। থাকছে লিফট, চলন্ত সিঁড়িসহ অন্যান্য আধুনিক সুবিধা।

এমআরটি-৬’এর প্রথম অংশ রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট ১১ দশমিক ৫৮ কিলোমিটার চালু করার লক্ষে, রোববার দিয়াবাড়ি ডিপো থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক চলে করে মেট্রোরেল। সকাল ১১টায় আগারগাও স্টেশনে পৌঁছায় মেট্রোরেল।

এসময় মেট্রোরেলে বিস্তারিত তুলে ধরেন ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড’এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। তিনি জানান, আগামী বছর বিজয় দিবসেই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে স্বপ্নের মেট্রোরেল।

উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ এই মেট্রোরেল প্রকল্পের নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ৭২ শতাংশ। তবে,উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে কাজের অগ্রগতি প্রায় নব্বই ভাগ।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button