বাংলাদেশ

বিচারবহির্ভূত হত্যার অভিযোগ কল্পনাপ্রসূত: আইনমন্ত্রী

দেশে কোনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি, যুক্তরাষ্ট্র র‍্যাব কর্মকর্তাদের দোষী করে যে নিষেধাজ্ঞা দিয়েছে তা কল্পনাপ্রসূত, বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, এসব কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, যারা আইনের শাসনে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের একটা কর্তব্য থাকে; সেটি হচ্ছে যাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হয় তাদের পক্ষ শোনা।

এটা দুঃখজনক যে আত্মপক্ষসমর্থন করার কোনো ধরনের সুযোগ না দিয়েই এমন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আইনমন্ত্রী বলেন, যেসব দোষে র‍্যাব ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে অভিযুক্ত করা হয়েছে, তা সঠিক নয় এবং কল্পনাপ্রসূত।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button